ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফখরুল-মওদুদ যেন প্রধান বিচারপতির মুখপাত্র: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির সংবাদ সম্মেলনকে ‘বিশেষ কৃপার দৃষ্টির আশায়’ জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “ফখরুল ও মওদুদ সাহেবদের বিরুদ্ধে আদালতে অসংখ্য মামলা থাকায় সেগুলো থেকে অব্যাহতি পাওয়ার আশায় তারা এই মিথ্যাচার করেছে।”

রায়ের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে ওবায়দুল কাদের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে আসার পর বিএনপি অভিযোগ তোলে, বিচার বিভাগের উপর চাপ দিচ্ছে ক্ষমতাসীনরা। ওই প্রসঙ্গ তুলে সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, “আজকে সুপ্রিম কোর্টের রায়ের পর ফখরুল সাহেব, মওদুদ সাহেব যেভাবে বক্তব্য দিচ্ছেন, তাতে মনে হচ্ছে তারাই প্রধান বিচারপতির মুখপাত্র।”

উচ্চ আদালতের রায় নিয়ে বিএনপি ‘অশুভ খেলা’ শুরু করেছে অভিযোগ করে তিনি বলেন, “আপনাদের (ফখরুল, মওদুদ) বলতে চাই- বাংলাদেশ বাংলাদেশই থাকবে, আপনাদের স্বপ্নের পাকিস্তান হবে না।”

২১ অগাস্ট মামলার রায় যতই এগিয়ে আসছে বিএনপির ‘গাত্রদাহ ততই বাড়ছে’ মন্তব্য করে কাদের বলেন, “আজকের সংবাদ সম্মেলনে তারা যে মিথ্যাচার করেছে, বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তাতে মানুষ বিভ্রান্ত হবে না বলে আমাদের বিশ্বাস।”

মওদুদ আহমেদ বাড়ির মামলায় হেরে গিয়ে ‘আদাজল খেয়ে’ নেমেছেন অভিযোগ করে কাদের বলেন, আদালত প্রাঙ্গণে তারা (বিএনপি) যা করেছে, তা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। তিনি আরও বলেন, “মির্জা ফখরুল সাহেব, মওদুদ সাহেব রায় পক্ষে না যাওয়ায় আপনারা প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছিলেন, এই অপমান আমরা করিনি, করব না।” অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও এনামুল হক শামীম কাদেরের সঙ্গে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফখরুল-মওদুদ যেন প্রধান বিচারপতির মুখপাত্র: কাদের

আপডেট সময় ০১:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭