ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম দেড় হাজার কিমি পাল্লার ড্রোন তৈরি করল ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

অন্তত তিনটি বোমা বহন করতে সক্ষম দেড় হাজার কিলোমিটার পাল্লার ড্রোনের অধিকারী হয়েছে ইরানি সশস্ত্র বাহিনী। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি এমন দাবি করেন।-খবর রয়টার্সের

তিনি বলেন, উল্লেখযোগ্য দূরত্ব থেকে শত্রুর গতিবিধিতে নজরদারি করতে পারবে এই ড্রোন। এছাড়া যুদ্ধমিশন পরিচালনেও সক্ষম এটি।

ক্ষেপণাস্ত্র ও বোমায় সজ্জিত এই ড্রোন ৪৫ হাজার ফুট উপর দিয়ে উড়তে পারবে। তবে এই আকাশযানটির কোনো নাম উল্লেখ করেননি হাতামি।

ইরানি সামরিক কারখানায় এই ড্রোন নির্মাণ করা হয়ছে। যাতে স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো সহায়তা করেছে।

সীমান্ত নজরদারিতে মূল অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় ড্রোনকে। বিশেষ করে উপসাগরীয় জলসীমা ও হরমুজ প্রণালীতে এসব ড্রোন সক্রিয়।

এই প্রণালী দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়। ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় হত্যা করে যুক্তরাষ্ট্র।

গত ৩ জানুয়ারি এমন ঘটনা ঘটেছে। এর পরে দুদেশের মধ্যকার সম্পর্কের চরম অবনতি ঘটেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম দেড় হাজার কিমি পাল্লার ড্রোন তৈরি করল ইরান

আপডেট সময় ০৫:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০