ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার উপসর্গ নিয়ে চলচ্চিত্র শিল্প নির্দেশকের মৃত্যু

আকাশ বিনোদন ডেস্ক: 

বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও শিল্প নির্দেশক মহিউদ্দীন ফারুক আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১২টায় রাজধানীর নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে তিনি জ্বর-শর্দিতে ভুগছিলেন।

মহিউদ্দীন ফারুকের মৃত্যুর তথ্যটি  নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কাবিরুল ইসলাম রানা।

তিনি বলেন, ফারুক ভাই বেশ কিছুদিন ধরে করোনার উপসর্গ জ্বর-শর্দিতে ভুগছিলেন। শুক্রবার তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। তার মৃত্যুতে পরিচালক সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

রানা আরো জানান, করোনার উপসর্গ থাকায় রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

মহিউদ্দীন ফারুক বসুন্ধরা (১৯৭৭), ডুমুরের ফুল (১৯৭৮), পিতা মাতা সন্তান (১৯৯১), পদ্মা নদীর মাঝি (১৯৯৩), দুখাই (১৯৯৭), মেঘলা আকাশ (২০০১) এবং অবুঝ বউ (২০১০) চলচ্চিত্রের জন্য মোট সাতবার শ্রেষ্ঠ শিল্প নির্দেশকের পুরস্কার লাভ করেন।

এছাড়া তিনি স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়ার বিভাগের প্রধান ছিলেন।

মহিউদ্দীন ফারুকের মৃত্যুতে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে বনানী করস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। ইতোমধ্যে সেখানে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার উপসর্গ নিয়ে চলচ্চিত্র শিল্প নির্দেশকের মৃত্যু

আপডেট সময় ১১:৫২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০