ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ

পাকিস্তানে ৫-৬টি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে চায় পিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আইসিসি ইভেন্টে বিড করতে চলেছে পাকিস্তান। ২০২৩-২০৩১ সালের মধ্যে ৫-৬টি টুর্নামেন্টের জন্য নিলামে অংশগ্রহণ করবে তারা। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে কমপক্ষে হাফ ডজন টুর্নামেন্টের আয়োজক হতে চায় পাকিস্তান।

পাক ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি বলছেন, আগামী দিনে ৫ থেকে ৬টি টুর্নামেন্ট আয়োজন করার টার্গেট নিয়েছি আমরা। এর মধ্যে অন্তত ২টি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ত্ব নিশ্চয়ই পাব-বলে আশা করছি। এজন্য আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনা চালাচ্ছি। তাদের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করতে চাই আমরা।

তিনি বলেন, ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত ১৬ বা ৪০ ম্যাচের কিছু টুর্নামেন্ট রেখেছে আইসিসি। এখন কোন টুর্নামেন্ট পাই সেটাই দেখার বিষয়। এর পরই প্রতিযোগিতা ভাগ করে নেব দুই দেশ। কিছু ম্যাচ আমিরাতে হবে, আর কিছু পাকিস্তানে।

আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু নিরাপত্তা অযুহাত ও রাজনৈতিক সম্পর্কের অবনতির জন্য পাকিস্তানে গিয়ে টুর্নামেন্ট খেলবে না ভারত।

এরপরই এশিয়া কাপ আয়োজন থেকে সরে আসে পিসিবি। এ নিয়ে মার্চের প্রথম সপ্তাহে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বজুড়ে করোনা থাবা বসানোয় তা স্থগিত হয়ে যায়।

ফলে আসন্ন এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই কোথায় হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর ভেন্যু সম্পর্কেও জানা যায়নি। পথিমধ্যে কখনও দুবাই, বাংলাদেশ, শ্রীলংকায় হওয়ার কথা চাউর হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

টাকা উত্তোলনে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

পাকিস্তানে ৫-৬টি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে চায় পিসিবি

আপডেট সময় ০৯:৪৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০