ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের সেই রেমদেসিভির ওষুধে সেরে উঠছেন করোনা আক্রান্তরা?

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পরীক্ষামূলকভাবে চালানো যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির তৈরি রেমদেসিভির ওষুধে দ্রুত সেরে উঠছেন করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা। তাদের অনেকেই বাড়ি ফিরে গেছেন।স্ট্যাট নিউজের বরাতে শুক্রবার এতথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্টাট নিউজের ভিডিও বার্তায় শিকাগো বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. ক্যাথলিন মুলেন এ দাবি করেন।

চিকিৎসক দলের প্রধান মুলেন জানিয়েছেন, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপগর্স নিয়ে হাসপতালে ভর্তি হওয়া কিছু রোগীর করোনাভাইরাস ধরা পড়ে। পরে এমন কয়েকজনের ওপর ওই ওষুধ প্রয়োগ করে ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়।এক সপ্তাহেরর কম সময়ের চিকিৎসায় তারা সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

ভিডিওতে তিনি বলেন, ‘আমাদের অধিকংশ রোগীই হাসপাতাল ছেড়েছেন; এটা সবচেয়ে ভালো সংবাদ।’

তবে সিএনএনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শিকাগো বিশ্ববিদ্যালয় জানিয়েছে, মুলানের এটি আংশিক তথ্য।ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া সিদ্ধান্তে পৌঁছা উচিত হবে না।তবে কার্যকর চিকিৎসা চলমান রয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে করোনাভাইরাসের সম্ভাব্য চিকিৎসার জন্য গিলিয়েড সায়েন্স নামের একটি মার্কিন প্রতিষ্ঠান ওষুধটি ট্রায়ালে আনে।

এ ওষুধটি প্রাথমিকভাবে ইবোলা ভাইরাসের চিকিৎসার জন্য তৈরি করেছিল প্রতিষ্ঠানটি। তবে ইবোলার ক্ষেত্রে এটি যে কার্যকর তা প্রমাণিত হয়নি। তবে প্রাথমিক পর্যায়ে ক্লিনিক্যাল পরীক্ষা থেকে জানা যায় যে, ওষুধটি 2019-nCoV করোনাভাইরাসের চিকিৎসায় কার্যকর হতে পারে।

ওই সময়ে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের (এনইজেএম) একটি প্রকাশনায় বলা হয়েছে, উহান থেকে উৎপত্তি করোনাভাইরাস সংক্রমিত প্রথম মার্কিন নাগরিকের ওপর ওষুধটি প্রয়োগ করার পর সন্তোষজনক ফলাফল পাওয়া গেছে। মার্কিন রোগীকে ৭ দিনের অসুস্থতার পর এটি প্রয়োগ করা হলে অষ্টম দিনে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের সেই রেমদেসিভির ওষুধে সেরে উঠছেন করোনা আক্রান্তরা?

আপডেট সময় ০৯:২৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০