ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

সেই গানম্যান আশুলিয়ায় গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:  

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সেই গানম্যান সহকারী উপপরিদর্শক (এএসআই) কিশোর কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় তার বন্ধুর বাড়ি থেকে কিশোরকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার রাতে তার গুলিতে গাজীপুরের কালিয়াকৈর কুতুবদিয়া এলাকায় এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হন আরেকজন।

নিহত যুবক শহিদ টাঙ্গাইলের মির্জাপুরের আইজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে। গুলিবিদ্ধ মঈন উদ্দিনও একই এলাকার।

পুলিশ বলছে, কিশোর কুমার, শহিদ ও মঈন পরস্পরে বন্ধু। বৃহস্পতিবার রাতে কুতুবদিয়া এলাকার একটি পতিত জমিতে তারা আড্ডা দিচ্ছিলেন। পুলিশের ধারণা, পূর্ব পরিকল্পিতভাবে বা নেশাগ্রস্ত হয়ে কোনো বিষয় নিয়ে ঝগড়ার জের ধরে কিশোর তার কাছে থাকা পিস্তল দিয়ে শহিদ ও মঈনকে গুলি করেন। এতে শহিদের বুকে গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মঈনের পেটের এক পাশে গুলিবিদ্ধ হয়। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে আসলে কিশোর পালিয়ে যান। খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ মঈনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শহিদের লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে রাখা হয়।

কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, মন্ত্রীর গানম্যান কিশোর চন্দ্র সরকারকে ঘটনার পর থেকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালায়। পরে শুক্রবার দুপুরে আশুলিয়ার শিমুলিয়া এলাকার তার বন্ধুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

সেই গানম্যান আশুলিয়ায় গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০