ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত, বিক্ষোভে রাস্তায় জনতা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় নেয়া বিভিন্ন পদক্ষেপে বিরোধের জেরে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো।

দেশটির জনপ্রিয় এই স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্তে বিক্ষোভ করেছে ব্রাজিলের সাধারণ মানুষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী ম্যানডেটাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেন দেশটির প্রেসিডেন্ট বোলসোনারো। স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্তের পর দেশজুড়ে চলা লকডাউন তুলে নেয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট বোলসোনারো।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট বোলসোনারো বলেন, স্বাস্থ্যমন্ত্রীর দেয়া দীর্ঘ লকডাউনের কারণে ব্রাজিলের অর্থনীতির ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই লকডাউন তুলে লোকজনকে কাজে যোগদানের নির্দেশনা দেয়া গেল।

তিনি বলেন, আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। কারণ খুব বেশি সময় ধরে দরিদ্রদের ত্রাণ ও সহায়তা দিতে সক্ষম নয় সরকার। তাই আমাদের কিছু ক্ষেত্রে শিথিলতা আনতে হবে।

এদিকে স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করার ঘটনায় বিক্ষোভে নেমেছে ব্রাজিলের সাধারণ মানুষ।

বরখাস্ত হওয়ার পর বৃহস্পতিবার টেলিভিশনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের ম্যানডেটা বলেন, এটা নিশ্চিতভাবে বলা যায়, করোনাভাইরাসের মোকাবেলায় আপনারা এখন পর্যন্ত সফল। কিন্তু এটা যুদ্ধের শুরু মাত্র।

এক আন্তর্জাতিক জরিপের তথ্য অনুযায়ী, ব্রাজিলের ৭৬ ভাগ মানুষ মনে করেন, করোনা মোকাবেলায় স্বাস্থ্যমন্ত্রী ম্যানডেটার নেয়া সব পদক্ষেপই সঠিক ও সময়োপযোগী ছিল।

অপরদিকে, ৩৩ শতাংশ ব্রাজিলিয় মনে করেন, প্রেসিডেন্ত বোলসোনারোই ঠিক।

প্রসঙ্গত, আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৪২৫। মারা গেছে ১ হাজার ৯২৪ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত, বিক্ষোভে রাস্তায় জনতা

আপডেট সময় ০৬:২২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০