ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে করোনা আতঙ্কে গ্রামে ঢুকতে বাধা, নবদম্পতির আত্মহত্যা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারতে করোনা আতঙ্কে গ্রামে ঢুকতে বাধা দেয়ায় এক নবদম্পতি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার জঙ্গলের ভেতর গাছের ডালে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তারা।

আত্মঘাতী দুজন হলেন- অশোক কুমার ও তার স্ত্রী।

ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, চার মাস আগে বিয়ে করেন অশোক। সম্প্রতি কাজের খোঁজে স্ত্রীকে নিয়ে উত্তরাখণ্ড থেকে পাঞ্জাব যান তিনি। করোনার কারণে ফিরে এলেও গ্রামে ঢুকতে পারেননি অশোক।

এরপর গ্রামের বাইরে একটি স্কুলে আরও কয়েকজনের সঙ্গে কোয়ারেন্টিনে ছিলেন অশোক কুমার ও তার স্ত্রী। তাদের কোনো করোনা উপসর্গ না থাকলেও বাইরে থেকে আসায় কোয়ারেন্টিনে থাকতে হয়ে।

কিন্তু গ্রামের লোকেরা তাদের নিজেদের ঘরে ঢুকতে না দেয়ায় অবসাদ থেকেই স্ত্রীকে নিয়ে তিনি উত্তরাখণ্ডের তিপ্পারপুর গ্রামের পাশের জঙ্গলে আত্মহত্যা করেন বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার কোয়ারেন্টিন সেন্টার থেকে স্ত্রীকে নিয়ে পাশের জঙ্গলে যান অশোক। পরে একটি গাছের ডাল থেকে তাদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।

তবে তাদের মৃত্যুর পেছনে আর কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতে করোনা আতঙ্কে গ্রামে ঢুকতে বাধা, নবদম্পতির আত্মহত্যা

আপডেট সময় ০৬:০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০