ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সন্ধ্যা ৬টা-সকাল ৬টা পর্যন্ত কেউ ঘর থেকে বেরুতে পারবেন না

আকাশ জাতীয় ডেস্ক:  

সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে বের হতে পারবে না বলে জানিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এমন ঘোষণা সম্বলিত বিজ্ঞপ্তি জারি করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ১১ (১) ধারাবলে এ ঘোষণা দেন মহাপরিচালক।

সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণার পাশাপাশি জনগণের জন্য তিনটি আদেশও জারি করা হয় বিজ্ঞপ্তিতে।

এক. করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে থাকতে হবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না।

দুই. এক এলাকা থেকে আরেক এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে।

তিন. সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে বের হতে পারবে না।

তবে এর আগে জারি করা বিভিন্ন বিজ্ঞপ্তিতে জরুরি সেবা খাত সংশ্লিষ্টদের নিয়ে নির্দেশনা থাকলেও এই বিজ্ঞপ্তিতে সে বিষয়ে কোনো আলোকপাত করা হয়নি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশে সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে অতীতের রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (১০ জন)। একই সঙ্গে সর্বোচ্চ সংখ্যা ৩৪১ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ধ্যা ৬টা-সকাল ৬টা পর্যন্ত কেউ ঘর থেকে বেরুতে পারবেন না

আপডেট সময় ০৮:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০