ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা আতঙ্কের মধ্যেই পরমাণু পরীক্ষা চালাল চীন!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিস্তার ও আতঙ্কের মধ্যেই স্বল্প-মাত্রার ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে চীন বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

নতুন এই অভিযোগ বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার ইতোমধ্যে তলানিতে থাকা সম্পর্ককে আরও ঝুঁকিতে ফেলে দেবে আশঙ্কা বিশেষজ্ঞদের।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে এমন তথ্য পাওয়া গেছে। তবে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বাধ্যবাধকতা অনুসারে মার্কিন অভিযোগের কোনো সত্যতা মেলেনি।

কিন্তু চীনের লোপ নুর পরীক্ষা কেন্দ্রের খনন ও অন্যান্য তৎপরতা পারমাণবিক পরীক্ষার অনুমিত প্রমাণই দিচ্ছে।

ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, লোপ নুর পরীক্ষা কেন্দ্রে বছরজুড়ে সম্ভাব্য প্রস্তুতি নেয়ার পাশাপাশি সেখানে বিস্ফোরক ধারণ কক্ষ ব্যবহার ও ব্যাপক খনন তৎপরতা চালানো হয়েছে।

চীনের পারমাণবিক তৎপরতা নিয়ে স্বচ্ছতার অভাবের কথাও বলা হয়েছে প্রতিবেদনে। যক্তরাষ্ট্র ও চীন সমন্বিত পরীক্ষা নিষিদ্ধ চুক্তিতে (সিটিবিটি) সই করেছে। কিন্তু কোনো দেশই অনুমোদন না দেয়ায় চুক্তি এখন পর্যন্ত বাস্তবায়নের দিকে যায়নি।

যদিও সিটিবিটির শর্তাবলীতে অবিচল থাকার কথা জানিয়েছে চীন। আর পরমাণু পরীক্ষার ক্ষেত্রে মুলতবিমূলক একটা সময় পালন করে আসছে যুক্তরাষ্ট্র।

যদি চুক্তি কার্যকর করা হয়, তবে সন্দেহজনক ঘটনাস্থল পরিদর্শনের কলাকৌশলও তাতে অন্তর্ভুক্ত হবে।

গত বছরের মে মাসে রাশিয়ার বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছিল মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দারা। যদিও তা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি।

সিটিবিটি চুক্তি থেকে বেরিয়ে আসতে মার্কিন কট্টরপন্থীরা বারবার আহ্বান জানিয়ে আসছেন।

টুইটারে রিপাবলিকান সিনেটর টম কটন বলেন, বেইজিং যখন নিজের পরমাণু অস্ত্রাগার আধুনিকায়ন করছে, যুক্তরাষ্ট্র তখন হাত গুটিয়ে বসে থেকে একতরফাভাবে অস্ত্র নিয়ন্ত্রণ বজায় রাখছে। চীন আমাদের সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারবে না, তা প্রমাণিত।

মিডলবুরি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের পরমাণু অস্ত্র বিশেষজ্ঞ জেফ্রি লিউস বলেন, সচরাচর প্রমাণাদি আভাস দিচ্ছে যে স্বল্প-মাত্রার একটি পরীক্ষা হয়েছে, যেটা পারমাণবিক বিদারণের সঙ্গে সংশ্লিষ্ট না এবং সিটিবিটিতেও সেটা অনুমোদন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা আতঙ্কের মধ্যেই পরমাণু পরীক্ষা চালাল চীন!

আপডেট সময় ০৮:৩৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০