ঢাকা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নিউজিল্যান্ডে করোনা মোকাবিলায় ব্যয় হবে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বেতন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাসের মহামারির কারণে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি নিজেও কম বেতন নেয়ার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বুধবার (১৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, আগামী ছয় মাস ধরে তিনি নিজে, মন্ত্রিসভার সদস্যরা এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রধান নির্বাহীরা ২০ শতাংশ বেতন কম নেবেন।

করোনা মোকাবিলায় নেয়া পদক্ষেপের জন্য প্রশংসা পাচ্ছে নিউ জিল্যান্ড। দেশটিতে ব্যাপক সংখ্যক টেস্ট করানোর পরেও এখন পর্যন্ত শনাক্ত হয়েছে এক হাজার ৩৮৬ জন আর মৃত্যু হয়েছে ৯ জনের।

২৩ মার্চ থেকে চার সপ্তাহের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন। এই সময়ে কেবলমাত্র মুদি দোকানে এবং আশপাশে ব্যায়াম ছাড়া অন্য কোথাও যেতে নাগরিকদের নিষেধ করা হয়।

নিউজিল্যান্ডে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১,৪০১ জন মারা গেছেন ৯ জন ও সুস্থ হযৈ বাড়ি ফিরেছেন ৭৭০ জন।

বিশ্বব্যাপী নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) শনাক্তের সংখ্যা সাড়ে ২০ লাখ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্য জানানা গেছে। এরইমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে করোনা সংক্রমিত হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৩৪ হাজার ৬১৫ জন।

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে প্রাণহানির ঘটনা ঘটেছে ৭ হাজার ৯৬০ জনের। আর শনাক্ত হয়েছেন ৮৪ হাজার ৫১৫ জন। এখন করোনা শনাক্ত ও আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ২ হাজার ৪৮২ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩০ হাজার ২০৬ জন। মোট শনাক্ত হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৮৯ জনের। মারা গেছে ২৮ হাজার ৫২৯ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজিল্যান্ডে করোনা মোকাবিলায় ব্যয় হবে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বেতন

আপডেট সময় ০৭:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০