ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উহানের ল্যাব থেকে করোনা এসেছে কিনা, খতিয়ে দেখবেন ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের উহানের গবেষণাগার থেকে করোনাভাইরাস এসেছে কিনা, তা নিশ্চিত হতে চেষ্টা করবে তার সরকার।

আর তারা যা জানেন, তাতে অস্পষ্ট কিছু আছে কিনা; বেইজিংয়ের তা পরিষ্কার করা উচিত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।- খবর রয়টার্সের

বৈশ্বিক মহামারী রূপ নেয়া করোনাভাইরাসের উৎস রহস্য হয়ে থেকে গেছে। মঙ্গলবার মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্ক মিল্লেই বলেন, ভাইরাসটি সম্ভবত প্রাকৃতিকভাবেই এসেছে বলে আভাস দিয়েছেন গোয়েন্দারা। চীনের গবেষণাগার থেকে আসেনি।

কিন্তু এ দুটির কোনো একটি ধারনার বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

ফক্স নিউজের খবরে বুধবার দাবি করা হয়েছে, জৈব অস্ত্র হিসেবে উহানের গবেষণাগার থেকে এই ভাইরাসের উদ্ভব ঘটেনি, কিন্তু যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি কিংবা সমান সক্ষমতার ভাইরাসের বিরুদ্ধে লড়াই ও শনাক্ত করতে চীনের শক্তিমত্তা প্রদর্শনের অংশ হিসেবেই এমনটা হয়েছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, উহানের যে পরীক্ষাগারে ভাইরাসবিদ্যার গবেষণা করা হয়, সুরক্ষা মানের শিথিলতার দরুন কেউ সেখান থেকে আক্রান্ত হয়েছেন এবং তা কাছের স্যাঁতসেঁতে মার্কেটে চলে আসে, সেখান থেকে সংক্রমিত হতে শুরু করে।

উহানের ল্যাব থেকে ভাইরাসটি পালিয়ে এসেছেন কিনা; হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে জানতে চাইলে ট্রাম্প বলেন, তাদের ব্যাপারে তিনি সতর্ক রয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই যে ভয়াবহ পরিস্থিতি ঘটেছে, তার আনুপুঙ্খিক বিশ্লেষণে যাচ্ছি আমরা।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাপে তিনি বিষয়টি তুলবেন কিনা জানতে চাইলে তিনি জানান, গবেষণাগার সম্পর্কে তাকে যা বলেছি, তা আমি আলোচনা করতে চাই না। আমি এ নিয়ে আলোচনা করতে চাই না, এখন সেটার উপযুক্ত সময় না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উহানের ল্যাব থেকে করোনা এসেছে কিনা, খতিয়ে দেখবেন ট্রাম্প

আপডেট সময় ১২:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০