ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোপনে মধ্যবিত্তের পাশে ফেসবুক গ্রুপ ‘কিছু করতে চাই’

আকাশ নিউজ ডেস্ক: 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া নিষেধ। তাই বন্ধ হয়ে গেছে অনেকের আয়-রোজগার।

নিম্নবিত্তদের পাশে দাঁড়াচ্ছে সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান ও সংগঠন। ব্যক্তিগত উদ্যোগেও সহায়তার হাত বাড়াচ্ছেন অনেকে। কিন্তু মধ্যবিত্তরা তাদের কথা কাউকে বলতে পারছেন না। সংকটে থাকলেও লোকলজ্জায় তারা প্রকাশ্যে কারও কাছে কিছু চাইতে পারছেন না।

রাজশাহীতে বিপাকে পড়া এমন মধ্যবিত্তদের সহায়তায় এগিয়ে এসেছে ‘কিছু করতে চাই’ নামের একটি ফেসবুক গ্রুপ।

গোপনেই মধ্যবিত্তদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে আসছেন গ্রুপের সদস্যরা। প্রকাশ করা হচ্ছে না কারও নাম-ঠিকানা এবং ছবি। যোগাযোগ করা হলে গ্রুপের দুই অ্যাডমিনও নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি।

তারা বলেছেন, গোপনে-নীরবে মানুষের কল্যাণে কাজ করতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। দুই অ্যাডমিন পেশায় ব্যবসায়ী।

তারা জানান, প্রথমদিকে ‘কিছু করতে চাই’ গ্রুপ খুলে তারা নিজেরা কার্যক্রম শুরু করেন। পরে গ্রুপে থাকা তাদের বন্ধুরা এগিয়ে আসেন। এখন গ্রুপের আরও অনেকেই সহযোগিতা করছেন। গ্রুপে কেউ নিজের সমস্যার কথা জানিয়ে মেসেজ দিলেই তার বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে খাদ্যসামগ্রী।

গ্রুপের একজন অ্যাডমিন বলছেন, নাম-পরিচয় গোপন থাকছে, ছবি তোলা হচ্ছে না দেখে অনেক মধ্যবিত্ত তাদের সমস্যার কথা জানাচ্ছেন। শুধু রাজশাহী মহানগরী নয়, জেলার প্রত্যন্ত এলাকা থেকেও তাদের কাছে মেসেজ আসছে। সহায়তা দিতে গিয়ে এমন কিছু মানুষ তারা দেখেছেন, যা ভাবতেই পারেননি।

অ্যাডমিন জানান, করোনা পরিস্থিতির মধ্যেই তারা প্রায় সাত হাজার পরিবারকে চাল, ডাল, আলুসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। শুধু মধ্যবিত্তই নয়; গরীব, অসহায়, দুস্থ, দিনমজুরদেরও খাদ্য সহায়তা দিচ্ছেন তারা।

উদ্যোক্তারা জানান, ভয়াবহ এই সংকটে যদি তাদের সঙ্গে আরও কিছু বিত্তবান ব্যক্তি যোগ দেন তাহলে তারা আরও অধিক সংখ্যক মানুষের জন্য কাজ করতে পারবেন। তাই তাদের সঙ্গে সামর্থ্যবানদের যোগ দেয়ার আহ্বান জানান তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গোপনে মধ্যবিত্তের পাশে ফেসবুক গ্রুপ ‘কিছু করতে চাই’

আপডেট সময় ১০:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০