ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঘরবন্দি হাজারও মানুষের খাবারের দায়িত্ব নিলেন সঞ্জয় দত্ত

আকাশ বিনোদন ডেস্ক: 

করোনাভাইরাসের কারণে লকডাউন ১২ দিন বেড়েছে ভারতে। লকডাউনের কারণে ঘরবন্দি হয়ে পড়া কর্মহীন দুস্থদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত।

বলিউড অন্য তারকাদের মতোই তিনিও এবার দায়িত্ব নিলেন নিরন্ন মানুষদের। রোজ হাজারও মানুষকে খাবার খাওয়াবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানিয়েছেন, তিনি তার সাধ্যমতো সাধারণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তারই স্বল্প প্রয়াস– হাজারও নিরন্নের মুখে অন্ন তুলে দেয়া।

সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত আরও বলেন, সংকটের এই সময়ে প্রত্যেকেই একে অপরকে কিছুটা হলেও সাহায্য করার চেষ্টা করছেন। আমিও সেই পথের পথিক। যদিও খুব বড় কিছুই করতে পারছি না। মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র।

তিনি আরও বলেন, এই কঠিন সময় সবাই খুব শিগগির কাটিয়ে উঠবে। করোনা মুক্ত দেশে দেখা হবে সবার সঙ্গে।

সঞ্জয় দত্ত ছাড়াও করোনার এই মহামারীতে সাধারণের পাশে দাঁড়িয়েছেন, সালমন খান, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, বরুণ ধাওয়ান, সোনু সুদ, সারা আলি খান, কপিল শর্মা, শাহরুখ খানসহ বহুতারকা।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভল্টে ফেসলক -: প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা হচ্ছে

ঘরবন্দি হাজারও মানুষের খাবারের দায়িত্ব নিলেন সঞ্জয় দত্ত

আপডেট সময় ১০:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০