ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা গোপন করে হাসপাতালে রোগী, সংস্পর্শের সবাই কোয়ারেন্টিনে

আকাশ জাতীয় ডেস্ক: 

রোগীর নাম কাশেম। বয়স ৫৪ বছর। গত ১৩ এপ্রিল সরকার থেকে মেসেজ করে মোবাইলে জানানো হয় তার করোনা ভাইরাস পজেটিভ। তাকে পরিবারের অন্য সদস্য থেকে দূরে এবং আলাদা রুমে থাকার পরামর্শ দেওয়া হয়। এমনকি স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাকে চিকিৎসার জন্য যোগাযোগ করা হবে বলেও জানানো হয় ওই মেসেজে।

কিন্তু রোগী ও তার স্বজনরা এসবের কোনো তোয়াক্কাই করলেন না। ১৪ এপ্রিল সকালে বারডেমের ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে চলে আসেন ওই তথ্য গোপন করে। ওইদিন সকাল ৭টার দিকে ভর্তিও হয়ে যান মিথ্যা তথ্য দিয়ে।

রোগের ইতিবৃত্ত নেওয়ার সব পর্যায়েও বিষয়টি গোপন করেন কাশেম। এরপর তার এক্স-রে দেখে ডাক্তারদের সন্দেহ হলে, তখনও তা গোপন করেন। পরবর্তীতে রাত ১০টার দিকে রোগী ও তার স্বজনরা স্বীকার করেন করোনা পজেটিভের কথা।

এরপর তাকে করোনার চিকিৎসা দেওয়ার জন্য কুর্মিটেলা জেনারেল হাসাপাতালে পাঠানো হলে পথেই মৃত্যু হয় কাশেমের।

জানা গেছে, ইব্রাহিম কার্ডিয়াকের ওই রোগীর সংস্পর্শে যাওয়া সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এমনকি দুইদিন পর তাদের সবার করোনা টেস্টও করা হবে। এদিকে, বন্ধ করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আইসিইউটি। তবে আরেকটিতে সেবা চলছে। এছাড়া অন্য সেবা কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

ইতোমধ্যে কোভিড-১৯ রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। এভাবে দিনদিন বাড়ছে ডাক্তারদের আক্রান্ত হওয়ার হার। বাড়ছে তাদের মধ্যে শঙ্কাও।

বারডেমের একজন চিকিৎসক বলছেন, অনেক কষ্ট করে আমরা রোগীর সেবা কার্যক্রম চালু রেখেছি। এভাবে একের পর এক হাসপাতাল ক্লোজড হচ্ছে রোগীদের তথ্য গোপন রেখে চিকিৎসা নিতে আসায়। কীভাবে আমরা সেবা অব্যাহত রাখব?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনা গোপন করে হাসপাতালে রোগী, সংস্পর্শের সবাই কোয়ারেন্টিনে

আপডেট সময় ০৭:২২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০