ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এই বৈশাখে ৫টি স্ট্রিমিং প্ল্যাটফর্মে ‘একটি সিনেমার গল্প’

আকাশ বিনোদন ডেস্ক: 

কয়েকটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘একটি সিনেমার গল্প’। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল চিত্রনায়ক আলমগীর পরিচালিত সিনেমাটি।

পহেলা বৈশাখ উপলক্ষে এটি এবার দেখা যাবে দেশিয় ৫টি স্ট্রিমিং প্ল্যাটফর্মে। এগুলো হলো- বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, টেলিফ্লিক্স, এয়ারটেলস্ক্রিন ও বিডিফ্লিক্স লাইভ।

সিনেমাটির কনটেন্ট পার্টনার বাংলাঢোল জানায়, বাংলাদেশ ও কলকাতার দর্শক এরই মধ্যে সিনেমাটি বড়পর্দায় দেখেছেন। দর্শকদের মধ্যে ‘একটি সিনেমার গল্প’র এখনও বেশ চাহিদা রয়েছে। তাদের কথা চিন্তা করে এটি মঙ্গলবার (১৪ এপ্রিল) অ্যাপগুলোতে উন্মুক্ত করা হয়েছে।

সিনেমার ভেতরেও থাকে সিনেমা, গল্প। পরিচালক, নায়ক ও অন্যান্য কুশলীদের জীবনটা আসলে কেমন? পরিচালকের সঙ্গে নায়িকার, নায়িকার সঙ্গে নায়কের বোঝাপড়া, দ্বন্দ্ব ও শিল্পের সংকট নিয়ে এই সিনেমা। এতে অভিনয় করেছেন- আরিফিন শুভ, ঋতুপর্ণা ঘোষ, চম্পা, সাদেক বাচ্চু, সাবেরী আলম ও আলমগীর।

‘একটি সিনেমার গল্প’ ছবির জন্য ‘গল্প কথা’ নামে একটি গান সুর করেছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী রুনা লায়লা। এতে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। এই গানের জন্য তারা পৃথকভাবে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রের সবগুলো গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। সেগুলো বেশ শ্রোতা-দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এই বৈশাখে ৫টি স্ট্রিমিং প্ল্যাটফর্মে ‘একটি সিনেমার গল্প’

আপডেট সময় ১০:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০