ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনাপ্রতিরোধী দুই ভ্যাকসিন পরীক্ষার অনুমোদন চীনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাস প্রতিরোধী আরও দুটি নতুন ভ্যাকসিন পরীক্ষার অনুমোদন দিয়েছে চীন।এসব টীকা মানব শরীরে পরীক্ষা করা হবে।ভ্যাকসিন দুটি তৈরি করেছে বেইজিংভিত্তিক কোম্পানি সিনোভাক বায়োটেক ও উহান ইনস্টিটিউট অব বায়োলজিকাল প্রোডাক্টস।

মঙ্গলবার দেশটির স্টেট কাউন্সিলের জয়েন্ট প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ম্যাকানিজম কর্তৃক এ ঘোষণা দেওয়া হয়।।খবর- রয়টার্স ও এএফপির।

নিষ্ক্রিয় ভ্যাকসিনগুলো অণুজীব (ভাইরাস, ব্যাকটেরিয়া) থেকে তৈরি করা হয়, যা শারীরিক বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে মারা যায়। টিকা দেয়ার পরে ভ্যাকসিন অ্যান্টিজেনগুলো ভাইরাসের বিস্তার বন্ধ করে দেয় বা রোগ সৃষ্টি করতে পারে না।

চীনা বিজ্ঞানীরা পাঁচটি পদ্ধতির মাধ্যমে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছেন- নিষ্ক্রিয় ভ্যাকসিন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাব ইউনিট ভ্যাকসিন, অ্যাডেনোভাইরাস ভেক্টর ভ্যাকসিন, নিউক্লিক এসিড ভ্যাকসিন এবং ভেক্টর।

এর আগে গত মার্চে চীন সরকার আরও একটি করোনাভাইরাস ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দেয়।সেটি এখন দ্বিতীয় পর্যায়ে রয়েছে।ওই ভ্যাকসিন তৈরির কাজটি করছে চীনের দেশটির সামরিক বাহিনীর প্রতিষ্ঠান অ্যাকাডেমি অব মিলিটারি মেডিকেল সায়েন্স।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনাপ্রতিরোধী দুই ভ্যাকসিন পরীক্ষার অনুমোদন চীনের

আপডেট সময় ০৯:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০