ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

মাস্ক ব্যবহার নিয়ে যা বললেন দেবী শেঠী (ভিডিও)

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বব্যাপী মহাবিপর্যয় নামিয়ে এনেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখনও এই মহামারীর কোনও প্রতিষেধক আবিষ্কার হয়নি। এর থেকে বাঁচতে সুরক্ষাবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এজন্য বিভিন্ন রকম মাস্ক ব্যবহার করতে দেখা যায়। বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। কোনটি উত্তম আর কোনটি অধম। তবে এবার কাপড়ের মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন ভারতের বিখ্যাত চিকিৎসক ডা. দেবী শেঠী।

তার মতে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কাপড়ের মাস্ক সার্জিক্যাল মাস্কের মতো কাজ করে। সম্প্রতি এক ভিডিওবার্তায় উপমহাদেশের খ্যাতনামা এই চিকিৎসক বলেন, সার্জিক্যাল মাস্কের মতোই কাপড়ে মাস্ক নিরাপদ। তাই দয়া করে কাপড়ের মাস্ক ব্যবহার করুন।

তিনি বলেন, যখন আমি অপারেশন করি, তখন সার্জিক্যাল মাস্ক পরে নিই; যাতে কাশি দিলে আমার রোগী সংক্রমিত না হন। আমাদের ডাক্তার-নার্স প্যারামেডিকস, যারা করোনা রোগীদের সেবা দিচ্ছেন, তাদের মাস্কগুলো আপনি পরছেন। অথচ আমরা মাস্ক পাচ্ছি না। আপনি কি জানেন, এতে ডাক্তার-নার্সরা অসুস্থ হয়ে পড়ছেন?

এই হৃদরোগ বিশেষজ্ঞ বলেন, এই মাস্ক (সার্জিক্যাল) মাত্র ছয় ঘণ্টা পরে থাকা যায়; এর পর আপনি কি করেন? বাড়ি যান টেবিলে বা কোথাও রেখে দেন। আপনার শিশু এটি স্পর্শ করতে পারে; এ থেকে সে সংক্রমিত হতে পারে। আপনার নিঃশ্বাস থেকে যা নির্গত হয়, এই মাস্কের (সার্জিক্যাল) উপাদান তা শুষে নিতে পারে না। আপনি যখন এটি ডাস্টবিনে ফেলেন, তখন ময়লাওয়ালা এটা পুনরায় ব্যবহার করতে পারে। এর মাধ্যমে ভাইরাস পুনরায় উৎপাদন করবে।

দেবী শেঠী বলেন, কোনো সন্দেহ নেই আপনার মাস্ক পরা উচিত। তবে দয়া করে কাপড়ের মাস্ক পরুন। কাপড় কোনো কিছু শুষে নিতে পারে। এটি ধুয়ে দিতে পারেন; শুকাতে পারেন, আবারও পরতে পারেন। আপনার ব্যবহারের জন্য কাপড়ের মাস্ক সার্জিক্যাল মাস্কের মতোই নিরাপদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

মাস্ক ব্যবহার নিয়ে যা বললেন দেবী শেঠী (ভিডিও)

আপডেট সময় ০৭:১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০