ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আড্ডাবাজ ধরতে চায়ের দোকানে ছদ্মবেশে ম্যাজিস্ট্রেট

আকাশ জাতীয় ডেস্ক: 

জেলা প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের মধ্যেও চট্টগ্রামে থামানো যাচ্ছে না আড্ডাবাজি। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট কিংবা পুলিশের সঙ্গে ‘চোর-পুলিশ খেলে’ চায়ের দোকান-গলির মুখে জড়ো হয়ে আড্ডা দিচ্ছেন অনেকেই।

সামাজিক দূরত্ব না মেনে চায়ের দোকানে আড্ডা দেওয়া এসব লোকজনকে ধরতে সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় নগরের ইপিজেড থানার কলসি দীঘির পাড় এলাকায় ছদ্মবেশে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

এ সময় নির্দেশনা না মেনে সন্ধ্যার পর দোকান খোলা রাখায় দায়ে চায়ের দোকানিকে ১০ হাজার টাকা এবং সন্ধ্যা ৬টার পর ঘর থেকে বের হয়ে আড্ডা দেওয়ায় ৭ জনকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান- অনুরোধ করে, বুঝিয়ে, সচেতন করেও লোকজনকে বাসায় রাখা যাচ্ছে না। আমাদের গাড়ি দেখে তারা পালিয়ে গেলেও আমরা চলে আসার পর ফের আড্ডা দেয়। এ কারণে আড্ডাবাজদের ধরতে ছদ্মবেশে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, গাড়ি দূরে রেখে সিভিল ড্রেসের কয়েকজন আমরা একটি চায়ের দোকানে যাই। সেখানে ২০-২৫ জন বসে আড্ডা দিচ্ছিলেন। সন্ধ্যার পরে বাসার বাইরে আড্ডা দেওয়ার বিষয়ে জানতে চাইলে অনেকেই দৌড়ে পালিয়ে যান। ৭ জনকে আমরা আটক করি।

ম্যাজিস্ট্রেট জানান, চারতলা একটি ভবনের নিচ তলায় মুদি দোকানের একপাশে জুস এবং চা বিক্রি করছিলেন দোকানি। সন্ধ্যার পর দোকান খোলা রাখার দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ৭ আড্ডাবাজকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আড্ডাবাজ ধরতে চায়ের দোকানে ছদ্মবেশে ম্যাজিস্ট্রেট

আপডেট সময় ০৯:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০