ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া

ক্যালিফোর্নিয়ায় লকডাউনের মধ্যেই পার্টি, এলোপাতাড়ি গুলিতে আহত ৬

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এ মহামারী ঠেকাতে চলছে লকডাউন। এরই মধ্যে ক্যালিফোর্নিয়ায় এক বাড়িতে আয়োজন করা হয় জমকালো পার্টির।

ওই পার্টিতেই একদল বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে এক কিশোরীসহ ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন পুরুষ আর বাকি পাঁচজনই নারী। খবর বিবিসির।

পুলিশ জানায়, স্থানীয় সময় গত শুক্রবার রাতে বেকার্সফিল্ড এলাকার একটি অ্যাপার্টমেন্টে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কারও অবস্থাই আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হামলার পরই বন্দুকধারী চারজন একটি গাড়িতে করে পালিয়ে যায়। এখন পর্যন্ত পুলিশ তাদের ধরতে পারেনি।
লকডাইনের মধ্যে যেখানে ঘর থেকে বের হওয়া মানে সরকারি আদেশ অমান্য করা, সেখানে কেনইবা পার্টির আয়োজন করা হলো তা-ও তদন্ত করছে পুলিশ। করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে বিপর্যস্ত দেশটিতে এ পর্যন্ত সর্বোচ্চসংখ্যক আক্রান্ত হয়েছে। বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ৩০০ জন এবং মারা গেছে ২২ হাজার ৪২১ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে

ক্যালিফোর্নিয়ায় লকডাউনের মধ্যেই পার্টি, এলোপাতাড়ি গুলিতে আহত ৬

আপডেট সময় ০৫:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০