ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আতঙ্কিত না হওয়ার আহ্বান জানালেন না’গঞ্জ সিভিল সার্জন

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেছেন, ‘আপনারা (নারায়ণগঞ্জবাসী) আতংকিত হবেন না। করোনা ভাইরাসে আক্রান্ত হলেও যে মারা যাবেন এমনটি নয়, বিশ্বের ও দেশের পরিসংখ্যানে এতে সুস্থ হওয়ার সংখ্যা মৃত্যুর চেয়ে অনেক বেশি। আমাদের ডাক্তাররা আপনাদের পাশে আছেন।’

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জবাসীকে এ বার্তা দেন তিনি।

জেলার সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে এ সময়ের সাহসী বীরযোদ্ধা হিসেবে আখ্যায়িত করে যারা নিরসল কাজ করে যাচ্ছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা চেয়েছেন তিনি এবং তাদের পাশে থেকে সর্বাত্মক সাহায্যের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।

ইকবাল বাহার বলেন, ‘আপনারা সবাই শুধু একটু সাবধানতা অবলম্বন করবেন এবং নিতান্ত জরুরি প্রয়োজন ব্যতিত ঘরেই থাকুন। আতঙ্কিত হবেন না। এটি স্বাভাবিক রোগের মতোই। আক্রান্ত হলে অনেকে দেখা যাচ্ছে আতঙ্কে বেশি ঘাবড়ে যাচ্ছেন। এতে করে স্ট্রোক কিংবা দুশ্চিন্তায় আপনাদের অন্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আমাদের ডাক্তাররা আপনাদের পাশে রয়েছেন, তারা সেবা দিতে প্রস্তুত। আপনারা শুধু আমাদের নির্দেশনাগুলো মেনে চলুন আপনাদের সেবায় আমরা সর্বোচ্চ ত্যাগ করবো।’

জেলাবাসীর ও সব প্রতিষ্ঠানের উদ্দেশে করে তিনি বলেন, ‘আপনারা ডাক্তারদের সহযোগিতা করবেন ও সাহস দেবেন। তাদের উৎসাহ যোগাবেন যেন তারা দিগুণ উৎসাহ নিয়ে আপনাদের পাশে থাকে। তাদের কোনোভাবেই বিব্রত করা কিংবা আতঙ্কিত করার চেষ্টা করবেন না। তারা দেশ ও জাতির জন্য সব সময় প্রস্তুত ছিলেন এবং এখনো আছেন। আমরা সবাই মিলে তাদের পাশে থাকবো।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আতঙ্কিত না হওয়ার আহ্বান জানালেন না’গঞ্জ সিভিল সার্জন

আপডেট সময় ০৫:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০