ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬০ লাখ নার্সের সংকট বিশ্বে: ডব্লিউএইচও

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনা সংকটকালে সারাবিশ্বে প্রয়োজনের তুলনায় ৫০ লাখ ৯০ হাজারেরও বেশিসংখ্যক নার্স কম আছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নার্সের সবচেয়ে বেশি সংকট রয়েছে- আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকার দরিদ্র দেশগুলোতে৷ ডব্লিউএইচও এই সংকট সমাধানের পরামর্শও দিয়েছে৷

ডব্লিউএইচওর ব্যবস্থাপনা পরিচালক ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হলেন নার্স৷ করোনার এই মহামারীতে অনেক নার্স সামনে থেকে লড়াই করে যাচ্ছেন৷’

তিনি বলেন, ‘এ সময়ে তাদের ভূমিকা যে কতখানি অমূল্য, এই প্রতিবেদন সে কথাই আবার মনে করিয়ে দিল৷ একই সঙ্গে এটা সতর্ক বার্তাও৷ তাই বিশ্বকে সুস্থ রাখতে নার্সদের প্রয়োজনে যথাযথ সমর্থন নিশ্চিত করতে হবে।’

২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশ্বজুড়ে নার্সদের সংখ্যা বেড়ে প্রায় ৪৭ লাখ হয়েছে৷ তাদের ৮০ শতাংশের বেশি কাজ করেন ওই সব দেশে যেখানে বিশ্বের অর্ধেক মানুষের বাস৷

আগামী ১০ বছরের মধ্যে প্রতি ছয়জনে একজন নার্স অবসর নেবেন৷

বিশ্বের ৯০ শতাংশ নার্স নারী এবং তাদের হাতেগোনা কয়েকজন মাত্র হাসপাতালে জ্যেষ্ঠ পদে আছেন৷ ফলে নীতিনির্ধারণী পর্যায়ে তাদের সুযোগ-সুবিধা তুলে ধরার কেউ নেই৷

ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়, জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে নার্সরা যখন নেতৃত্ব দেয়ার সুযোগ পাবেন এবং যখন সরকার ব্যবস্থায় একজন প্রধান নার্সিং কর্মকর্তা থাকবেন, তখন তাদের অবস্থার উন্নতি হবে৷

সংকট মোকাবেলা করে কীভাবে নার্সদের অবস্থার উন্নতি করা যায়, তার একটি দিকনির্দেশনা দিয়েছে ডব্লিউএইচও৷ এই খাতে ‘জরুরি বিনিয়োগের’ আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সূত্র: ডয়েচে ভেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৬০ লাখ নার্সের সংকট বিশ্বে: ডব্লিউএইচও

আপডেট সময় ০৩:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০