ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সপরিবারে ক্লিনিক মালিক করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি একাই নন; মহামারীতে আক্রান্ত হয়েছেন তার স্ত্রী, ছোট মেয়ে ডা. ইসক্লেরা, জামাতা ডা. মুন্নাও ।

এছাড়া তার ক্লিনিকের (পলি ক্লিনিক) বেশ কয়েকজন নার্স ও অফিস সহকারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডা. শাহনেওয়াজ চৌধুরী নিজেই।

তিনি জানিয়েছেন, আমি, আমার মেয়ে, জামাতাসহ আমার ক্লিনিকের বেশ কয়েকজন নার্স ও এসিস্ট্যান্ট করোনায় আক্রান্ত হয়েছে। তাদের ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি।

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে তারা সবাই আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তিনি।

এদিকে রোববার পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, করোনাভাইরাস সংক্রমণের রেডজোন নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

সরকারি হিসাবে গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ জন।

সব মিলিয়ে এ পর্যন্ত নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্ত হয়েছে ১০৭ জন। মারা গেছেন ৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।

আক্রান্তের সংখ্যায় ঢাকা মহানগরীর পরই নারায়ণগঞ্জের অবস্থান। রোববার পর্যন্ত প্রাপ্ত মোট আক্রান্তের ১৭.২২ শতাংশ নারায়ণগঞ্জের।

প্রসঙ্গত, রোববার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যানুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৩৯ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ৩৪ জনের। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬২১ জনে। সুস্থ হয়েছেন ৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩৯ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সপরিবারে ক্লিনিক মালিক করোনায় আক্রান্ত

আপডেট সময় ০১:০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০