ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকার কাঁচাবাজার ও সুপারশপ বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে: ডিএমপি

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানী ঢাকার বিভিন্ন কাঁচাবাজার ও সুপারশপগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

মাসুদুর রহমান বলেন, বিভিন্ন পাড়া ও মহল্লার মুদি দোকানও প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান এবং জরুরি সেবাগুলো এ নির্দেশের আওতায় থাকবে না।

করোনাভাইরাস প্রতিরোধে ডিএমপি রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছেও বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে গত সোমবার ঢাকা মহানগরীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং মুদি দোকান ও ছোট দোকানপাট দুপুর ২টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয় ডিএমপি।

সন্ধ্যা সাড়ে ৬টার পর জনগণকে বাইরে বের না হওয়ার জন্য সরকারি নির্দেশনার পরে ডিএমপি তাদের এ সময়সূচি পুনর্নির্ধারণ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকার কাঁচাবাজার ও সুপারশপ বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে: ডিএমপি

আপডেট সময় ০১:০১:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০