ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাড়ে ২৫ টন সরকারি চালসহ আ.লীগ নেতা আটক

আকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাটে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রায় সাড়ে ২৫ মেট্রিক টন অবৈধ চালসহ গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল জুবেলকে আটক করেছে র‌্যাব। শনিবার সন্ধ্যায় আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারের একটি গুদাম থেকে চালগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ।

আওয়ামী লীগ নেতা আল ইসরাইল জুবেল গোপীনাথপুর গ্রামের মৃত নছির আহম্মেদের ছেলে।

পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, গোপন তথ্যে শনিবার সন্ধ্যায় গোপীনাথপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল জুবেলের গুদাম থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের ২৫.৪৪০ মেট্রিক টন অবৈধ চাল উদ্ধারসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাড়ে ২৫ টন সরকারি চালসহ আ.লীগ নেতা আটক

আপডেট সময় ১০:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০