ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

বগুড়ায় ১৬৮ বস্তা চাল উদ্ধার, আওয়ামী লীগের ২ নেতা আটক

আকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার নন্দীগ্রামে হতদরদ্রিদের ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে ক্রয় করে মজুত করার দায়ে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে। ওই সময় ১৬৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত ১১টায় র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও তার সহযোগী নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি আনছার আলী।

জানা গেছে, শনিবার রাতে নন্দীগ্রাম উপজেলার শিমলা গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় তার বাড়ি তল্লাশি করে ৫৮ বস্তা চাল উদ্ধার করা হয়। এরপর র‌্যাব সদস্যরা শিমলা বাজারে আনিছুর রহমানের গোডাউনে তল্লাশি চালিয়ে আরও ১১০ বস্তা চাল উদ্ধার করে। পরে র‌্যাব সদস্যরা আনিছুর রহমান ও তার সহযোগী আনছার আলীকে আটক করে।

আটককৃতরা র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানান, খাদ্য বিভাগের ডিলার মিলন সরদারের নামে বরাদ্দকৃত চাল কালোবাজারে ক্রয় করে মজুত করেছেন তারা।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রওশন আলী জানান, আটক দুইজনসহ ডিলারের নামে মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

বগুড়ায় ১৬৮ বস্তা চাল উদ্ধার, আওয়ামী লীগের ২ নেতা আটক

আপডেট সময় ০৯:৫৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০