ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

করোনায় আক্রান্ত বা সন্দেহ হলে তাৎক্ষণিক যা করবেন

আকাশ নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে সাধারণ মানুষকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কারণ এই রোগের এখনও কোনও প্রতিষেধক বা টিকা আবিষ্কার হয়নি। এই ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ ও ঘরে থাকা।

তবে সতর্ক থাকার পরও অনেকে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তবে এই ভাইরাসে আক্রান্ত হলে সাধারণ জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়ে থাকে।

করোনা নিয়ে এখনও মানুষের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা রয়েছে। এই ভাইরাস হয়েছে এমন সন্দেহ হলে বা আক্রান্ত হলে কী করবেন তা অনেকে বুঝে উঠতে পারেন না।

আসুন এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) কিছু পরামর্শ জেনে নিই।

সন্দেহ বা আক্রান্ত হলে কী করবেন?

১. আক্রান্ত ব্যক্তির যথেষ্ট বিশ্রাম প্রয়োজন, পুষ্টিকর খাবার খান ও প্রচুর পানি আর তরল পান করুন।

২. রোগী ও যিনি সেবা করবেন, দু’জনে ঘরে মেডিকেল মাস্ক পরবেন। হাত দিয়ে মাস্ক স্পর্শ করা, মুখে হাত দেয়া থেকে বিরত থাকুন। কাজ শেষে মাস্ক ফেলে দেবেন ময়লার ঝুড়িতে।

৩. অসুস্থ ব্যক্তির সংস্পর্শে বা এর চারপাশের সংস্পর্শে এলে খাবার তৈরির আগে, খাবার খেতে বসার আগে এবং টয়লেট ব্যবহারের পর সাবান পানি দিয়ে বা স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিন।

৪. আক্রান্ত ব্যক্তির বাসনপত্র, তোয়ালে ও বিছানার চাদর সাবান দিয়ে ধুতে হবে। অসুস্থ ব্যক্তি যা যা হাত দিয়ে স্পর্শ করবেন, সেগুলো বারবার জীবাণু শোধন করুন।

৫. অসুস্থ ব্যক্তির অবস্থা খারাপের দিকে গেলে বা শ্বাসকষ্ট হলে স্বাস্থ্যসেবাকেন্দ্রে ফোন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

করোনায় আক্রান্ত বা সন্দেহ হলে তাৎক্ষণিক যা করবেন

আপডেট সময় ১০:১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০