ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সম্পত্তি বেচে ১০০ কোটি ডলার দান করছে টুইটার প্রধান

আকাশ আইসিটি ডেস্ক: 

করোনভাইরাস মোকাবেলায় এগিয়ে এলো মাইক্রো ব্লুগিং ওয়েবসাইট টুইটারের প্রধান জ্যাক ডোরসে। ত্রাণ তহবিলে সাহায্যের জন্য নিজের মালিকানাধীন একটি সংস্থার ১০০ কোটি মার্কিন ডলারের সম্পত্তি বিক্রি করতে চলেছেন তিনি। করোনা মোকাবিলায় এখনও পর্যন্ত তিনিই সর্বাধিক অনুদান প্রদানকারী।

টুইট করে ডোরসে জানান, বিশ্বব্যাপী মহামারি মোকাবিলায় অর্থ সাহায্যের জন্য সংস্থার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যে অর্থ তিনি দেবেন তা তার মোট সম্পত্তির ২৮ শতাংশ বলে জানান টুইটার কর্তা। স্টার্ট স্মল এলএলসি নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমেই প্রদান করা হবে এই অনুদানের অর্থ। ডোরসে জানান, বিশ্বের এই সংকট কেটে গেলে নজর দেওয়া হবে মেয়েদের শিক্ষা ও স্বাস্থ্যের দিকে।

ডোরসে টুইটে আরও বলেন, এতদিন স্বেচ্ছাসেবী সংস্থায় তাঁর আয়-ব্যায় সম্পূর্ণটাই গোপন রাখা হত। কিন্তু এরপর থেকে তা উন্মুক্ত সকলের জন্য। যাতে তার কাজ দেখে অন্যরা শিখতে পারেন। পাশাপাশি, অন্যদের থেকে তিনিও নতুন কিছু জানতে পারেন।

ফোর্বসের বিচারে ডোরসের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৩০ কোটি মার্কিন ডলার।

উল্লেখ্য, করোনা মোকাবিলায় শামিল হয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও। ৩০ মিলিয়ন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আমাজনের জেফ বেজোস এই কঠিন সময়ে খাদ্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ব্যাংকগুলিকে ১০০ মিলিয়ন অনুদান দিয়েছেন। এছাড়াও চীনের টিকটকও অনুদান দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালো অভিনেত্রীদের নিয়ে ক্ষুব্ধ শবনম ফারিয়া

সম্পত্তি বেচে ১০০ কোটি ডলার দান করছে টুইটার প্রধান

আপডেট সময় ১১:০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০