ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল হরতাল করার সেই সুযোগ আমরা কাউকে দেব না

টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় বাড়ানোর পক্ষে আজহার আলী

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাভাইরাসের সংক্রমণে একের পর এক টেস্ট স্থগিত হয়ে যাওয়ায় সব দলকে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য সময় বাড়িয়ে দেয়ার পক্ষে মত দিয়েছেন পাকিস্তানের কোচ মিসবাহ-উল হক ও অধিনায়ক আজহার আলী।

ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের আজহার আলী বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে, সূচি অনুযায়ী সদস্য দলগুলোর টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো শেষ করা কঠিন হবে। তাই আশা করি, আইসিসি এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে সময় বাড়াবে, যেন সব সদস্য দেশ তাদের ম্যাচগুলো শেষ করতে পারে। সেটাই ঠিক হবে।

অনেকেই দর্শকশূন্য মাঠে ক্রিকেট ফেরার পক্ষে মত দিয়েছেন। পাকিস্তান টেস্ট অধিনায়কও স্বাস্থ্য সুরক্ষা মেনে খালি গ্যালারিতে খেলার পক্ষে কথা বললেন।

৩৫ বছর বয়সী আজহার আলী বলেন, দুর্ভাগ্যক্রমে ক্রীড়ানুরাগীরা কোনো খেলাই দেখতে পারছে না, এমনকি টিভিতেও। দর্শকশূন্য মাঠে খেলা হলে তা অন্তত কিছু ক্রিকেটারকে দেখার সুযোগ করে দেবে। তবে মানুষের স্বাস্থ্যের ব্যাপারে আপস করা উচিত হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

ইশকের দীপশিখা আহমদ রেজা খাঁন বেরলভি

টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় বাড়ানোর পক্ষে আজহার আলী

আপডেট সময় ১০:১৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০