ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ত্রাণ দুর্নীতিকারী জনপ্রতিনিধি-কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করবে সরকার

আকাশ জাতীয় ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়া জনপ্রতিনিধি ও স্থানীয় সরকার বিভাগের কর্মীদের বরখাস্তের পাশাপাশি তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার দেশের সব জেলা প্রশাসকদের (ডিসি) ত্রাণ বিতরণে অনিয়মে জড়িয়ে পড়া জনপ্রতিনিধি এবং কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম-দুর্নীতির তথ্য-প্রমাণসহ প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

চিঠিতে বলা হয়েছে, দেশে করোনাভাইরাসের কারণে শহর ও গ্রামে বিপুল সংখ্যক মানুষের আয়-রোজগারের পথ বন্ধ হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সব ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য সহায়তা হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নিজস্ব অর্থায়নে ত্রাণ কার্যক্রম যেমন, চাল, নগদ অর্থ, শিশু খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ করছে।

এতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদেরও তৃণমূল পর্যায়ে ত্রাণ সামগ্রী বিতরণ কাজে সরাসরি সম্পৃক্ত করা হয়েছে। কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং পত্র-পত্রিকার মাধ্যমে জানা যায় কোথাও কোথাও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি এবং কর্মকর্তা-কর্মচারীরা ত্রাণ বিতরণে অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এরূপ অনিয়ম-দুর্নীতিতে জড়িত জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বরখাস্তকরণ, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনিয়ম-দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ প্রতিবেদন তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে চিঠিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ত্রাণ দুর্নীতিকারী জনপ্রতিনিধি-কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করবে সরকার

আপডেট সময় ০৭:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০