ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনাভাইরাসে মালয়েশিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৩৪৬

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।শুক্রবার (১০ এপ্রিল) নতুন করে ১১৮ জন করোনা আক্রান্ত শনাক্তের কথা জানিয়েছে মালয়েশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৪৬ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৭০জন মানুষ।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে অভ্যন্তরীণ চলাচল ও ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে মালয়েশিয়া। ১৮ মার্চ থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা ছিল ১৪ এপ্রিল। কিন্তু করোনার সংক্রমণ বন্ধ না হওয়ায় এর সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়িয়েছে দেশটির সরকার। এছাড়া, অবৈধ অনুপ্রবেশকারী ঠেকাতে সীমান্তে বিশেষ নজরদারি শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

এ বিষয়ে শুক্রবার মালয়েশিয়া সময় বিকাল চারটায় দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন জাতির উদ্দেশে টেলিভিশনে এক ভাষণে বলেন, ‘এতে আরও কয়েক মাস সময় লাগতে পারে যখন বলতে পারব, আমরা পুরোপুরি ভাইরাসমুক্ত হয়েছি।’

তিনি বলেন, ‘যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঞ্চমার্ক ১০ শতাংশ, সেখানে পরীক্ষিত ব্যক্তিদের মধ্যে করোনা সংক্রমণের হার সাত শতাংশে ধরে রেখে মালয়েশিয়া দারুণ কাজ করছে। আর এখানে মৃত্যুহারও বৈশ্বিক গড় ৫ দশমিক ৮ শতাংশের চেয়ে কম, মাত্র ১ দশমিক ৬ শতাংশ। তারপরও করোনাভাইরাস সংক্রমণের পথ বন্ধ করতে নিষেধাজ্ঞা খুবই জরুরি।’

এ অবস্থায় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা খাদ্য সংকটে পড়েছেন। বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা অব্যাহত থাকলেও যাতায়াত নিষেধাজ্ঞার কারণে অনেকেই তা পাচ্ছেন না। খাদ্য সহায়তা বাড়াতে দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনাভাইরাসে মালয়েশিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৩৪৬

আপডেট সময় ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০