ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

জনস্বাস্থ্যের আদেশ লঙ্ঘন, অস্ট্রেলিয়ায় মন্ত্রীকে জরিমানা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সংস্কৃতি মন্ত্রী ডন হারউইনকে রাজ্যের জনস্বাস্থ্যের আদেশ লঙ্ঘনের অভিযোগে ১ দশমিক ৩ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, করোনা ভাইরাসের এই দুর্যোগের সময় বেরেজিক্লিয়ান সরকার জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করে। ভ্রমণের নিষেধাজ্ঞা অমান্য করে নিউ সাউথ ওয়েলস রাজ্যের মন্ত্রী ডন হারউইন কেন্দ্রীয় উপকূল থেকে সিডনির বাড়িতে ভ্রমণ করেন।

নিউ সাউথ ওয়েলস পুলিশ কমিশনার মিক ফুলার জানান, বৃহস্পতিবার জরিমানার সময় মন্ত্রী সিডনির বাড়িতে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি এর আগে গত ১৩ মার্চ কেন্দ্রীয় উপকূলের বাড়ি থেকে সিডনিতে স্থানান্তরিত হয়েছিলেন। এই সময় তিনি সিডনির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন। এসব প্রমাণ পুলিশের কাছে থাকায় হারউইনকে জরিমানা করা হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে হারউইন বলেন, জনস্বাস্থ্য আদেশ কার্যকর হওয়ার আগেই তিনি স্থানান্তরিত হন এবং বাড়িতে বসেই মন্ত্রণালয়ের কাজ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

জনস্বাস্থ্যের আদেশ লঙ্ঘন, অস্ট্রেলিয়ায় মন্ত্রীকে জরিমানা

আপডেট সময় ০২:১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০