ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফেসবুকে ঘোষণা দিয়ে ঢামেকের ৯ চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা রোগীর সংস্পর্শে আসায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৯ জন সার্জারি ডাক্তার, ৬ জন সিনিয়র স্টাফ নার্স ও ১ জন ওয়ার্ডবয় হোম কোয়ারেন্টাইনে যাচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার ফেসবুকে পোস্টের মাধ্যমে এ তথ্য জানান ওই হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. শওকত ওসমান।

এর সত্যতা সম্পর্কে জানতে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। বলেন, ‘এ বিষয়ে আমাদের ডিজি (স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক) ও আইইডিসিআর কথা বলবেন।’

ডা. শওকত ওসমান ফেসবুক পোস্টে লেখেন, ‘ঢাকা মেডিকেল হাসপাতালের সার্জারি ইউনিট-৫ এর সিএ হিসেবে আমি এবং নিম্নের আমার সিনিয়র ও জুনিয়র সকল চিকিৎসক সবার দোয়াপ্রার্থী। আমরা করোনা পজিটিভ রোগীর সরাসরি সংস্পর্শে আসায় হোম-কোয়ারান্টাইন্ড হচ্ছি। সবাই ভালো থাকুন এই কামনায়…।’

এরপর পোস্টের নিচে দুটি ছবি সংযুক্ত করা হয়, যেখানে কাগজে লেখা ওই ৯ জন চিকিৎসক, ৬ জন সিনিয়র স্টাফ নার্স এবং ১ জন ওয়ার্ডবয়ের নামের তালিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

ফেসবুকে ঘোষণা দিয়ে ঢামেকের ৯ চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে

আপডেট সময় ১১:৪৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০