ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন করে ঢাকাতেই করোনা আক্রান্ত ৬২ জন

আকাশ জাতীয় ডেস্ক:

মরণঘাতী করোনাভাইরাসে ঢাকায় নতুন করোনা আক্রান্ত হলেন ৬২ জন। দ্রুত গতিতে বাড়ছে ঢাকায় আক্রান্তের সংখ্যা। গতকাল ঢাকায় করোনা আক্রান্ত হন ৩৯ জন। এ নিয়ে গত তিনদিনে রাজধানীতে আক্রান্ত হলেন ১২১ জন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।

এর আগে অনলাইন বুলেটিন উপস্থাপনে যোগ হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১১২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩০ জনে।

জাহিদ মালেক আরও বলেন, আমাদের সংক্রমণ বেড়েছে তবে মৃত্যুর সংখ্যা কমেছে। আমাদের পরীক্ষার সংখ্যা বেড়েছে। আইসোলেশনে বেড বাড়িয়েছি। ২ হাজার বেডের হাসপাতাল করছি। ১০-১৫ দিনের মধ্যে কাজ শেষ হবে। ঢাকা উত্তর সিটির একটি মার্কেটকে আইসোলেশন হাসপাতালে পরিণত করছি।

অন্যদিকে ঢাকায় রোগীদের অবস্থান নিশ্চিত করে মোহাম্মদপুর, আদাবর, বছিলা, বাড্ডা ও বসুন্ধরা আবাসিক এলাকা, পুরান ঢাকারসহ বিভিন্ন এলাকা লকডাউন করা হয়েছে। এসব এলাকার মানুষেরা কেউ বাইরে বের হতে পারবেন না এবং কেউ এই এলাকায় ঢুকতেও পারবেন না। বিশেষ প্রয়োজন হলে ৩৩৩ তে কল দিয়ে সেবা নিতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন করে ঢাকাতেই করোনা আক্রান্ত ৬২ জন

আপডেট সময় ০৪:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০