ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

করোনায় মারা গেলেন হলিউড অভিনেতা অ্যালেন গারফিল্ড

আকাশ বিনোদন ডেস্ক: 

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক অভিনেতার মৃত্যু হলো। গত শতাব্দীর সত্তরের দশকের জনপ্রিয় হলিউড অভিনেতা ছিলেন অ্যালেন গারফিল্ড। করোনা সংক্রমণজনিত জটিলতায় ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি।

সত্তরের দশকের `দ্য কনভারসেশন’ ও ‘নাশভিল’র মতো অনেক জনপ্রিয় সিনেমার অভিনেতা ছিলেন অ্যালেন গারফিল্ড। মঙ্গলবার (৭ এপ্রিল) লস এঞ্জেলসে তিনি মারা যান বলে জানিয়েছেন তার বোন লুইস গুরউইৎজ। সেখানে মোশন পিকচার টেলিভিশন ফান্ড হোম এলাকায় আরও কয়েকজন কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে।

১৯৩৯ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জন্ম নেন গারফিল্ড। শুরুতে তিনি ছিলেন একজন মুষ্টিযোদ্ধা ও ক্রীড়া প্রতিবেদক। তার আগ্রহ, পড়াশুনা ও প্রচেষ্টায় তিনি অভিনয় জগতে সম্পৃক্ত হন এবং জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার সহজাত কিছু অভিনয় প্রতিভা সবার থেকে তাকে স্বকীয় করে তোলে।

গারফিল্ডের জন্মগত নাম অ্যালেন গুরউইৎজ। বেশ কয়েকবার স্ট্রোক হওয়ার ফলে তার শরীরের দশা এমনিতেই খুব একটা ভালো ছিল না। ১৯৯৯ সালে রোমান পোলান্সকি পরিচালিত ‘দ্য নাইন্থ গেট’-এ অভিনয়ের ক’দিন আগেও একটা স্ট্রোক হয় তার। এরপর ২০০৪ সালে আরেকটি স্ট্রোক। এবার লস এঞ্জেলসের উডল্যান্ড হিলসের আবাসনে করোনা ভাইরাস কেড়ে নিলো তার প্রাণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

করোনায় মারা গেলেন হলিউড অভিনেতা অ্যালেন গারফিল্ড

আপডেট সময় ০১:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০