ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

৭০ পরিবারের পাশে বিশ্বকাপজয়ী পেসার, শরিফুল ইসলাম

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দিন যাচ্ছে আর বাংলাদেশে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। আপাতত পুরো দেশই থমকে আছে। বন্ধ আছে স্বাভাবিক কার্যক্রম। এর ফলে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। এমন পরিস্থিতিতে ৭০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার শরিফুল ইসলাম। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশে বর্তমানে সাধারণ ছুটি চলছে। অনেক এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। তাছাড়া পুরো দেশেই সাধারণ মানুষের ঘর থেকে বের হওয়া নিষেধ। ফলে গরিব ও খেটে খাওয়া মানুষের ও কাজ করা বন্ধ। এমন অবস্থায় দেশের গরিব ও অসহায় পরিবারের পাশে থাকার চেষ্টা করছেন ক্রিকেটার থেকে শুরু করে দেশের সবাই।

বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা অনেকে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তেমনি জুনিয়র ক্রিকেটাররাও থেমে নেই। বুধবার দুপুরে পেসার শরিফুল ইসলাম তার নিজ এলাকার ৭০ টি গরিব অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

শরিফুল ইসলাম বলেন, ‘গরিব অসহায়দের পাশে একটু দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে। আমাদের সবার উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো। এটা কোনো লোক দেখানো কাজ নয়। আমাকে দেখে আরও কয়েকজন যাতে উৎসাহিত হয় অসহায় মানুষের পাশে দাঁড়ায় সেটা আশা করি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাকলেস ফটোশুটে ট্রোলের মুখে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র

৭০ পরিবারের পাশে বিশ্বকাপজয়ী পেসার, শরিফুল ইসলাম

আপডেট সময় ০৮:২১:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০