ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ‘করোনাভাইরাসে আক্রান্ত’

আকাশ জাতীয় ডেস্ক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রী করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে ওই শিক্ষার্থীর শরীরে কভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইসিডিডিআরবি) ।

এর আগে সোমবার ওই ছাত্রীর করোনা পরীক্ষা করা হয়। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর উত্তরাতে থাকেন।

করোনাভা’ইরাস আ’ক্রান্ত ছাত্রী জানান, গত ৭-৮ দিন ধরে তার জ্বর ও মাথা ব্যথা ছিল৷ পরিবারের সদস্যদের কথায় সোমবার আইইডিসিআর হটলাইনে ফোন দিই।

তারা আমার বাসা উত্তরা থেকে আইসিডিডিআরবিতে পরীক্ষা করতে নিয়ে যায়৷ পরে মঙ্গলবার রাত ৯টার দিকে আমাকে ফোন করে করোনাভা’ইরাস পজিটিভ বলে আইসিডিডিআরবি নিশ্চিত করে।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. দিলারা ইসলাম শরীফ বলেন, একটু আগেই খবর পেয়েছি আমার বিভাগের এক শিক্ষার্থী ক’রোনায় আ’ক্রা’ন্ত হয়েছে। এখন যেহেতু রাত হয়ে গেছে কালকে আমি তার খোঁজ খবর নিব এবং প্রয়োজনীয় গ্রহণ করব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, জগন্নাথের এক শিক্ষার্থীর ক’রো’নায় আ’ক্রা’ন্ত হওয়ার খবর শুনেছি। আমরা তার খোঁজখবর নিচ্ছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, আমরা সার্বক্ষণিক তার খোঁজখবর নিচ্ছি। সে উত্তরায় তার পরিবারের সঙ্গে আছে।

কাল তাকে আইইডিসিআর কর্তৃপক্ষ আইসোলেশনে নিয়ে যাবে, তার পরিবারও হোম কোয়ারেন্টাইনে থাকবে। আমরা বলেছি, যে কোনো সহযোগিতায় আমাদেরকে জানাতে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সব ধরনের সহযোগিতা করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ‘করোনাভাইরাসে আক্রান্ত’

আপডেট সময় ০৫:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০