ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

বাংলাদেশের ভেন্টিলেটর সুবিধা নিয়ে সেভ দ্য চিলড্রেনের উদ্বেগ

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশে ১৬ কোটি মানুষের জন্য ১ হাজার ৭৬৯টি ভেন্টিলেটর রয়েছে। অর্থাৎ প্রতি ৯৩ হাজার ২৭৩ জন মানুষের জন্য ভেন্টিলেটর সুবিধা আছে গড়ে একটি।

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বাংলাদেশে ভেন্টিলেটরের এমন অপর্যাপ্ততা নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন।

মঙ্গলবার সেভ দ্য চিলড্রেনের এক বিবৃতিতে করোনাভাইরাস পরিস্থিতিতে মানবিক বিপর্যয় রোধে ভেন্টিলেটরের জন্য জরুরিভিত্তিতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে তারা বলেছে, প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীসহ কক্সবাজারে বসবাস করেন কমপক্ষে ৩৩ লাখ মানুষ। কিন্তু সেখানে কোনো ভেন্টিলেটরই নেই।

আর বাংলাদেশের বেশিরভাগ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও ভেন্টিলেটরের সুবিধা রাজধানীসহ কয়েকটি প্রধান শহরে অবস্থিত। যে কারণে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে এগুলোর সুবিধা পৌঁছানো কঠিন হয়ে পড়বে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

বাংলাদেশের ভেন্টিলেটর সুবিধা নিয়ে সেভ দ্য চিলড্রেনের উদ্বেগ

আপডেট সময় ০৫:১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০