ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিশোরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে দুই মৃত্যু, ১০০ বাড়ি লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জে আজ মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন পাকুন্দিয়া উপজেলার নামা পুটিয়া গ্রামের সুমন মিয়া (২৫) ও বাজিতপুর উপজেলার তাতালচর গ্রামের আমরু মিয়া (৫২)। এ ঘটনায় প্রশাসন পাকুন্দিয়ার নামা পুটিয়া গ্রামের ১০০ বাড়ি লকডাউন করে দিয়েছে।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় রিকশাচালক আমরু মিয়া জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আজ মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এছাড়া পাকুন্দিয়া উপজেলার নামা পুটিয়া গ্রামের একটি বেসরকারি কোম্পানির কর্মচারী সুমন মিয়া একই উপসর্গ নিয়ে নিজ বাড়িতে আজ মঙ্গলবার দুপুরে মারা যান।

এ ঘটনায় প্রশাসন পাকুন্দিয়ার নামা পুটিয়া গ্রামের ১০০ বাড়ি লকডাউন করে দিয়েছে। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান এ কথা জানিয়েছেন। দু’জনসহ মঙ্গলবার মোট ১৪ জনের শরীরের নমুনা আইপিএইচ-এ পাঠানো হয়েছে বলে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন। এ নিয়ে মোট ৩০ জনের নমুনা পাঠানো হয়েছে।

নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। অন্যগুলোর পরীক্ষা প্রক্রিয়াধীন বলে জানা গেছে। এদিকে আজ মঙ্গলবার নতুন করে ৫৬ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে প্রাতিষ্ঠানিক ১ জন ও হোম কোয়ারেন্টাইনে ৫৫ জন। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২২ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে দুই মৃত্যু, ১০০ বাড়ি লকডাউন

আপডেট সময় ১০:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০