ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০ ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব সংস্কৃতিচর্চায় শিক্ষার্থীদের উগ্র চিন্তার প্রতি আকর্ষণ কমে যায় : ববি হাজ্জাজ সংকট না থাকলে রাস্তায় তেলের জন্য ৩ কিমি লম্বা লাইন কেন, প্রশ্ন রুমিন ফারহানার

কিশোরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে দুই মৃত্যু, ১০০ বাড়ি লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জে আজ মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন পাকুন্দিয়া উপজেলার নামা পুটিয়া গ্রামের সুমন মিয়া (২৫) ও বাজিতপুর উপজেলার তাতালচর গ্রামের আমরু মিয়া (৫২)। এ ঘটনায় প্রশাসন পাকুন্দিয়ার নামা পুটিয়া গ্রামের ১০০ বাড়ি লকডাউন করে দিয়েছে।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় রিকশাচালক আমরু মিয়া জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আজ মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এছাড়া পাকুন্দিয়া উপজেলার নামা পুটিয়া গ্রামের একটি বেসরকারি কোম্পানির কর্মচারী সুমন মিয়া একই উপসর্গ নিয়ে নিজ বাড়িতে আজ মঙ্গলবার দুপুরে মারা যান।

এ ঘটনায় প্রশাসন পাকুন্দিয়ার নামা পুটিয়া গ্রামের ১০০ বাড়ি লকডাউন করে দিয়েছে। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান এ কথা জানিয়েছেন। দু’জনসহ মঙ্গলবার মোট ১৪ জনের শরীরের নমুনা আইপিএইচ-এ পাঠানো হয়েছে বলে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন। এ নিয়ে মোট ৩০ জনের নমুনা পাঠানো হয়েছে।

নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। অন্যগুলোর পরীক্ষা প্রক্রিয়াধীন বলে জানা গেছে। এদিকে আজ মঙ্গলবার নতুন করে ৫৬ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে প্রাতিষ্ঠানিক ১ জন ও হোম কোয়ারেন্টাইনে ৫৫ জন। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২২ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

কিশোরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে দুই মৃত্যু, ১০০ বাড়ি লকডাউন

আপডেট সময় ১০:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০