ঢাকা ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৯৯৯ এ ফোন, রিকশাচালকের বাড়িতে খাবার নিয়ে হাজির ইউএনও

আকাশ জাতীয় ডেস্ক:

৯৯৯ এ ফোন পেয়ে দুই রিকশা চালকের বাড়িতে খাবার নিয়ে হাজির হলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার কলম ইউনিয়নের বড়িয়াবাড়ী গ্রামের দুই রিকশা চালকের বাড়িতে কোনো খাবার না থাকায় প্রতিবেশীর একটি ফোন থেকে ৯৯৯ এ ফোন দেন তারা। বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে শুকনো খাবার ও চাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাবারের প্যাকেট নিয়ে ওই দুই রিকশা চালকের বাড়িতে ছুটে যান সিংড়ার ইউএনও।

তাদের পরিবারে এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করে দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খোঁজ খবর রাখার নির্দেশ দেন ইউএনও। এ সময় উপস্থিত ছিলেন কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু এই প্রতিবেদককে বলেন, এই দুর্যোগে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলার অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৯৯৯ এ ফোন, রিকশাচালকের বাড়িতে খাবার নিয়ে হাজির ইউএনও

আপডেট সময় ০৫:১৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০