ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আতিফের সুমধুর আজানে ভক্তদের চোখে পানি

আকাশ বিনোদন ডেস্ক:

চলতি সময়ে অধিকাংশ মানুষের ওপর বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রভাব পড়ছে। এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজারের মতো।

এই কঠিন সময়ে এক অভূতপূর্ব সহায়তার আহ্বান জানিয়েছেন পাকিস্তানি সঙ্গীতশিল্পী আতিফ আসলাম। নিজে আজান দিয়ে তা রেকর্ড করে ইনস্টাগ্রামে আপলোড করেছেন তিনি।

সঙ্গে উর্দুভাষায় সাবটাইটেলও দিয়েছেন এই শিল্পী। তার আজানের সৌন্দর্য অস্বীকার করার যেমন উপায় নেই, তেমন সামাজিকমাধ্যমেও তা ঝড় তুলেছে।

ভক্তরা জানিয়েছেন, আতিফের কণ্ঠে আজান শুনে তাদের চোখে পানি এসে গেছে। অস্থিরতা অনুভব করেছেন।

আজান শুনে মুগ্ধ হয়ে সেই অনুভূতি জানিয়েছেন ভক্তরা। বাজগা নাঈম নামের একজন বলেন, মানুষকে অভিভূত করতে আতিফ কখনো ব্যর্থ হননি। তার এই আজানের ধ্বনি আমার অন্তরে গিয়ে লেগেছে। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন।

টুইটারে ড্রিম গার্ল নামে একজন লিখেছেন, আতিফ আসলাম সুমধুর কণ্ঠে আজান দিয়েছেন, যাতে আমি কান্না ধরে রাখতে পারিনি। তার আজান আমার হৃদয় ছুঁয়ে গেছে।

আর সাঈদ রাফি নামের একজন বলেন, আতিফের প্রতিটি গান আমি শুনেছি। কিন্তু আজানের মতো এমন মধুর কণ্ঠ তার কোনো গানে আমি শুনিনি।

করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকেই সামাজিকমাধ্যমে সরব হতে দেখা গেছে এই বলিউড শিল্পীকে। এই কঠিন সময়ে তিনি মানুষকে দান করতেও উৎসাহিত করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমর্থকদের ভালোবাসায় সিক্ত রোনালদোর গোল, জয় পেল আল নাসর

আতিফের সুমধুর আজানে ভক্তদের চোখে পানি

আপডেট সময় ১২:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০