ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলতি বছরে করোনা সম্পূর্ণরূপে নির্মূলের সম্ভাবনা কম: ডা. ফাউসি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এই বছরে সম্পূর্ণরূপে নির্মূল হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন মার্কিন চিকিৎসক অ্যান্থনি স্টিফেন ফাউসি, যিনি দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজের পরিচালক।

তিনি বলেছেন, নতুন করোনভাইরাসটি একটি মৌসুমি ফ্লুর প্রকৃতি ধারণ করবে। কারণ এটি বিশ্বব্যাপী নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা খুব কমই রয়েছে।

ডা. ফাউসি একাধারে ইমিউনোলজিস্ট এবং ১৯৮৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কাজ করেছেন। মার্কিন চিকিৎসকরা তাকে আদর্শ হিসেবে মানেন।

ফাউসি বলেছেন, চলতি বছর করোনাভাইরাস পৃথিবী থেকে সম্পূর্ণরূপে নির্মূল হওয়ার সম্ভাবনা নেই। যে কারণে পরের ফ্লু মৌসুমে এই ভাইরাস মার্কিন যুক্তরাষ্ট্র আবার নতুন করে সূচনা দেখতে পাবে।

তবে করোনাভাইরাস ঠেকাতে বিশ্বজুড়ে নানা উদ্যোগের কারণে ভাইরাসটির প্রকোপের মাত্রা একটা সময় কমে এলেও তা আবার পুনরুত্থানের আশঙ্কা রয়েছে বলেও মনে করছেন এই খ্যাতনামা চিকিৎসক।

তিনি বলেন, ‘এটা মৌসুমি ফ্লু হয়ে মানুষের মধ্যে বিচরণ করার আশঙ্কা থেকে যাবে। তবে যুক্তরাষ্ট্রের প্রস্তুতিপর্ব আগের চেয়ে এখন ভালো। আমরা করোনার শক্তি কমানোর জন্য কঠোর পরিশ্রম করছি।’

করোনাভাইরাসের একটি ভ্যাকসিন তৈরির কাজও এরইমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডা. ফাউসি।

তিনি বলেন, ‘ওই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। ট্রায়াল শেষ হলেই নতুন ওষুধের চিকিত্সাসংক্রান্ত প্রক্রিয়া হস্তান্তর পরিচালনা শুরু করা হবে।’ সূত্র: দ্য গার্ডিয়ান, বিজনেস ইনসাইডার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চলতি বছরে করোনা সম্পূর্ণরূপে নির্মূলের সম্ভাবনা কম: ডা. ফাউসি

আপডেট সময় ০৩:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০