ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় দুদক পরিচালকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমানের মৃত্যু হয়েছে। সোমবার সকালে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের ২২ তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দুদকের ওই পরিচালক রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি বেশ কিছু দিন ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মো. রেজাউল আলম ও মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের একই ব্যাচের কর্মকর্তা। মো. রেজাউল আলম বলেন, আজ সকাল সাড়ে সাতটার দিকে দুদকের ওই পরিচালক মারা যান। তিনি প্রায় সপ্তাহখানেক ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

দুদকের মারা যাওয়া কর্মকর্তার আরেক সহকর্মী বলেন, তাঁকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়া হচ্ছিল। গতকাল রোববার তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় বলে তাঁরা শুনেছিলেন। কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ব্যবস্থার প্রয়োজন হবে না বলে আশা করা হচ্ছিল। কিন্তু আজ ভোরে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

দুদকের এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার আগে তিনি ১৭তম বিসিএস শিক্ষা ক্যাডারে কাজ করেন। স্ত্রী, সন্তানসহ ঢাকায় থাকতেন তিনি। তিনি অসুস্থ হওয়ার পর থেকে তাঁর স্ত্রী-সন্তান আইসোলেশনে আছেন।

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৮ মার্চ থেকে দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৮৮। মারা গেছেন ৯ জন। সুস্থ ৩৩ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় দুদক পরিচালকের মৃত্যু

আপডেট সময় ১১:১৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০