ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজধানীতে একই পরিবারের ছয়জন করোনায় আক্রান্ত

আকাশ নিউজ ডেস্ক:

প্রাণসংহারী করোনাভাইরাসে এবার একই পরিবারের ছয়জন আক্রান্ত হয়েছেন। তাদেরকে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আক্রান্তরা সবাই রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকায় থাকতেন। এই ঘটনার পর পুলিশ ওই বাড়িসহ নয়টি বাড়ি লকডাউন করে দিয়েছে।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, দক্ষিণগাঁও এলাকার একটি বাড়িতে শুক্রবার একজন ব্যক্তি করোনা আক্রান্ত হন। শনিবার তার স্ত্রীও আক্রান্ত হন। আর আজকে ওই বাড়ির বাকি চার সদস্য মিলে একই পরিবারের মোট ছয়জন আক্রান্ত হলেন।

ওসি আরও জানান, আক্রান্ত বাড়ির পাশের ভবনের একজন নতুন করে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি দুটি বাড়িতে সাতজন আক্রান্ত হওয়ায় ওই এলাকার নয়টি বাড়ি ও একটি গলিসহ (জিরো গলি) পুরোপুরি লকডাউন করে দেয়া হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি।

এদিকে লকডাউনের পর ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে।

রবিবার অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানান, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট নয়জনের মৃত্যু হলো। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জন আক্রান্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৮ জনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের সহিংস বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীতে একই পরিবারের ছয়জন করোনায় আক্রান্ত

আপডেট সময় ১১:০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০