ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’ ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার, পুলিশ বলছে- মাকে ধর্ষণের প্রতিশোধ নিতে হত্যা নবজাতকের লাশ নিয়ে ফিরছিলেন, পথেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স উপজেলায় জোরদার হচ্ছে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

করোনার উপসর্গ নিয়ে ঢামেকের আইসোলেশনে এক ব্যক্তির মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনার উপসর্গ নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের নিচতলায় আইসোলেশন ওয়ার্ডে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর।

রোববার (০৫ এপ্রিল) দুপুরের দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়। করোনার উপসর্গ থাকায় তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।

ঢামেকের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন আকাশ নিউজকে জানান, প্রথমে ওই ব্যক্তি নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিল। পরে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। ওই ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

তিনি আরও জানান, তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেটা পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট যদি নেগেটিভ হয় তাহলে স্বজনদের কাছে সাধারণভাবে মরদেহ হস্তান্তর করা হবে। আর যদি পজিটিভ হয় সে অনুযায়ী মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।

নিহত ওই ব্যক্তির মেয়ে আকাশ নিউজকে জানান, তার বাবাকে ব্রেন স্ট্রোক জনিত কারণে গতরাতে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পরে সেখান থেকে তাকে ওই ভবনের নিচতলায় আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু

করোনার উপসর্গ নিয়ে ঢামেকের আইসোলেশনে এক ব্যক্তির মৃত্যু

আপডেট সময় ০৬:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০