ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনাভাইরাসে কানাডায় প্রথম বাংলাদেশির মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কানাডার রাজধানী শহর অটোয়ায় মারা গেছেন বাংলাদেশি শরিয়ত উল্লাহ (৫৫)। তিনিই প্রথম বাংলাদেশি কানাডিয়ান নাগরিক, যিনি প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। গতকাল শনিবার স্থানীয় কুইন্সওয়ে কার্লটন হাসপাতালে মারা যান তিনি।

নিহতের পারিবারের সদস্যরা জানান, গত ২৭ মার্চ বিকেলে অসুস্থ অবস্থায় শরিয়ত উল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, স্থানীয় পাপাইয়া রেস্টুরেন্টে কাজ করার সময় আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে প্রায় এক সপ্তাহ থাকার পর তাঁর অবস্থার অবনতি হতে থাকে। শেষে গতকাল শনিবার তাঁর মৃত্যু হয়।

স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে ছিল শরিয়ত উল্লাহর সংসার। বাংলাদেশের ফেনী জেলার সন্তান নিহত শরিয়ত উল্লাহর দু ভাই কানাডার মন্ট্রিয়েল ও অটোয়া শহরে থাকেন। নিহতের জানাজা কিংবা দাফনের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। শরিয়ত উল্লাহর মৃত্যুতে কানাডার বাংলাদেশি কমিউনিটিতে শোকের পাশাপাশি বেড়েছে উদ্বেগ।

এদিকে গতকাল টরন্টোর এক হাসপাতালে মারা গেছেন মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন, টরন্টোর উপদেষ্টা আব্দুল বাছিত। তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন বলে গুঞ্জন থাকলেও তাঁর পরিবার বলছে বার্ধক্যজনিত অসুস্থতা।

টরন্টোর বাঙালি অধ্যুষিত ড্যানফোর্থ এলাকায় এখন আর সেই ভিড় নেই। গ্রোসারি দোকানগুলোতে মানুষের উপস্থিতি নেহাত কম। পার্শ্ববতী পেট্রল পাম্প কফি শপে কোভিড-১৯ পজিটিভ ব্যক্তি শনাক্ত হওয়ায় বন্ধ করা হয়েছে পাম্প।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালের আইসিইউতে আছেন বাঙালি কমিউনিটির পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা, গ্রেটার ফরিদপুর জেলা অ্যাসোসিয়েশন অব কানাডার সভাপতি সালাম শরীফ ও সমাজকর্মী তুতিউর রহমান। সরকারি নানা সংস্থার পাশাপাশি বাংলাদেশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠকেরা নানাভাবে করোনা মোকাবিলায় সচেতনতা ও সহযোগিতামূলক কাজ অব্যাহত রেখেছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ১৮।আর মৃতের সংখ্যা ২৩৩ ছাড়িয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনাভাইরাসে কানাডায় প্রথম বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ০৬:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০