ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’ ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার, পুলিশ বলছে- মাকে ধর্ষণের প্রতিশোধ নিতে হত্যা নবজাতকের লাশ নিয়ে ফিরছিলেন, পথেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স

ঢাকায় করোনা ঝুঁকিতে যে ৪ এলাকা

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসে এখন রাজধানী ঢাকাতে ছড়িয়ে পড়েছে। ফলে ঢাকায় করোনার ঝুঁকিতে রয়েছে প্রায় ৪ এলাকা। এরমধ্যে রয়েছে নারায়ণগঞ্জ ও মিরপুর, টোলারাবাগ ও বাসাবো। এছাড়া সামাজিক সংক্রমণ এখনো এলাকাভিত্তিক বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

রোববার (৫ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

দেশে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৮ জনে।

এসময় তারা জানান, আক্রান্তদের ১৮ জনের মধ্যে ১১ জন টোলারাবাগের এবং বাকি ৯ জন বাসাবোর। তবে মোট আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ ও মিরপুরও রয়েছে। ফলে এই চার এই এলাকাকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে এবং নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া শেষ বাকি ১৮ জন এলাকাভিত্তিক আক্রান্ত হয়েছেন।

মীরজাদী জানান, গেল ২৪ ঘণ্টায় ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ভাইরাস শনাক্ত হয়েছে ১৮ জনের শরীরে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে মিরপুরের টোলারবাগ এলাকার ১১ জন, বাসাবো এলাকার ৯ জন এবং নারায়ণগঞ্জের ১১ জন।

এদিকে বিশ্বে এখন পর্যন্ত ১২ লাখ ১ হাজার ৯৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ হাজার ৭২০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৩৫৭। সেখানে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৪৫২ জন।

আক্রান্তের সংখ্যায় দ্বিতীয়স্থানে স্পেন। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ১৬৮ জন এবং মৃতের সংখ্যা ১১ হাজার ৯৪৭ জন।

মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। সেখানে মারা গেছেন ১৫ হাজার ৩৬২ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৩২ জন।

আক্রান্তের সংখ্যায় এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে জার্মানি ও ফ্রান্স। আক্রান্তের সংখ্যা হিসাবে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে নেই চীন। এই সংখ্যার হিসাবে তাদের অবস্থান এখন ছ’য়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘরে বানান অ্যান্টি অ্যাজিং টোনার

ঢাকায় করোনা ঝুঁকিতে যে ৪ এলাকা

আপডেট সময় ০৪:১২:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০