ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২ ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান

সব ধরনের নৌযান চলাচল বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক: 

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

অপরদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরণের ফেরি চলাচল। তবে জরুরি সেবার নৌযান চলাচল করতে পারবে।

রবিবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আবদুল আলীম বলেন, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ১৭টি ফেরি নিয়মিত চলাচল করছিল। রবিবার তিনটি ছোট ফেরি চালু রেখে অন্যগুলো বন্ধ রাখা হয়েছে। চালু রাখা ফেরিতে শুধুমাত্র অ্যাম্বুলেন্স, কাঁচামালের গাড়ি ও অন্যান্য জরুরি যান পার হতে পারবে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় দেশে এর বিস্তার রোধে প্রায় সবকিছু বন্ধ থাকলেও এতোদিন ঘাটে ফেরি চলাচল করছিল।

এমন অবস্থায় পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত হলে, শনিবার ফেরি বা অন্য নৌযানে ঠাসাঠাসি করে নদী পার হয় হাজারো মানুষ। এতে করোনা ভাইরাসের বিস্তার ঠেকানো নিয়ে উদ্বেগ দেখা দেয়।

এ নিয়ে বিভিন্ন মহলের উদ্বেগ প্রকাশের মুখে শনিবার রাতেই পোশাক কারখানা ১১ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে বিজিএমইএ।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী

সব ধরনের নৌযান চলাচল বন্ধ

আপডেট সময় ০১:২৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০