ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিকিৎসাসামগ্রী বন্ধ করলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: ট্রুডো

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিবেশী দেশ কানাডায় মাস্ক ও কৃত্রিম শ্বাস-প্রশ্বাস গ্রহণের যন্ত্র রফতানি বন্ধের নির্দেশ দিয়েছেন।

ট্রাম্পের ওই নির্দেশের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।খবর পলিটিকোর।

তিনি বলেন, জরুরি চিকিৎসাসামগ্রী বন্ধ করলে কানাডা যুক্তরাষ্ট্রের এ অমানবিক আচরণের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে।

ট্রুডো বলেন, করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের লোকজন যখন অটোয়ার চিকিৎসা সাহায্যের ওপর নির্ভরশীল, তখন কানাডার জনগণের জন্য মাস্ক ও পিপিই পাঠাতে বাধা দেয়া ওয়াশিংটনের উচিত হয়নি।

ট্রুডো বলেন, অটোয়া প্রতিশোধমূলক ব্যবস্থা নিলে ওয়াশিংটন মারাত্মক ক্ষতির শিকার হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি মাস্ক ও চিকিৎসাসামগ্রী নির্মাণকারী মার্কিন প্রতিষ্ঠান থ্রিএমকে কানাডা ও লাতিন আমেরিকার দেশগুলোতে এসব সামগ্রী রফতানি করতে নিষেধ করে দিয়েছেন।

থ্রিএম কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের পদক্ষেপ নেয়া হলে বিশ্বের অন্য দেশও পাল্টা পদক্ষেপ নিতে পারে।

ট্রাম্প এমন সময় এ নির্দেশ দিলেন, যখন সারাবিশ্বের হাসপাতালগুলো করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে এবং হাসপাতালগুলো মারাত্মকভাবে মাস্ক, পিপিই (ব্যক্তিগত সুরক্ষা পোশাক) ও অন্য চিকিৎসাসামগ্রীর অভাবে ভুগছে।

এদিকে ফ্রান্সের কাছে চীনের বিক্রি করা মাস্ক হাতিয়ে নেয়ার যে পদক্ষেপ ওয়াশিংটন নিয়েছে, তার বিরুদ্ধেও প্রতিক্রিয়া দেখিয়েছে প্যারিস।

জার্মান কর্মকর্তারা অভিযোগ করেছেন, দেশটি থেকে মাস্ক ও অন্য চিকিৎসাসামগ্রী ‘চুরি’ করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন যুক্তরাষ্ট্রের মোট তিন লাখ ১১ হাজার মানুষ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন সাড়ে আট হাজার রোগী।

এদের মধ্যে শুধু শনিবারই মারা গেছেন এক হাজার ৩৩১ জন। আমেরিকার হাসপাতালগুলোকে রোগীর ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চিকিৎসাসামগ্রী বন্ধ করলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: ট্রুডো

আপডেট সময় ১২:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০